ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজ কার্যালয়গুলোর জন্য প্রণীত বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনার প্রস্তুতি জোরদার করা এবং সেবার মান আরও উন্নত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয় গত বছরের ৮ জুন। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। পরবর্তী ধাপে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়, যাতে সংশ্লিষ্ট অফিসগুলো আগাম পরিকল্পনা ও সমন্বয় করতে পারে।
প্রস্তুতি সূচি অনুযায়ী, হজযাত্রীদের আবাসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার চুক্তি সম্পন্ন হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ ভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
0 মন্তব্যসমূহ